খুলনার পাইকগাছা পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ৫২ কোটি, ১৯ লাখ,৫৬ হাজার, ৭৯২ দশমিক ২৫ টাকা আয়, ৫১ কোটি, ৫৫ লাখ ৭৯ হাজার, ২৫৩ দশমিক ৯০ টাকা ব্যয় ও ৬৩ লাখ, ৭৭ হাজার, ৫৩৮ দশমিক ৩৫ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
পৌরসভার নির্মাণাধীন ভবনে মঙ্গলবার (৩০ জুন) বিকালে বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
নব লোকের প্রজেক্ট অফিসার মুক্তা বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন পাইকগাছা পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি ) গোলাম কিবরিয়া, পৌর প্রকৌশলী লিংকন আলী, সুমন দাশ, হাফিজা খানম, শেখ জুলি, স্বপ্না দাশ, সোমা দাশ।
উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেস ক্লাবের, সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ,সহ সভাপতি আব্দুল আজিজ,স্নেহেন্দু বিকাশ, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, আবুল হাশেম, প্রকাশ ঘোষ বিধান,ইমদাদুল হক ও আরিফুল ইসলাম রনি, ওয়াটার এইড ও নবলোকের সুমন কুমার সাহা,ওমর ফারুক জুয়েল, মাহবুবুর রহমান, পৌর প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, উত্তম কুমার ঘোষ, তুহিন নাগ, হযরত আলী, ইব্রাহিম সানা, শাহিন হোসেন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা।