উন্নয়ন অগ্রাধিকার দিয়ে লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

সারাদেশ

নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০

2026-06-30T18:22:00+00:00
2026-06-30T18:22:00+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
উন্নয়ন অগ্রাধিকার দিয়ে লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২২ পিএম 
ছবি : ভোরের ডাক
নড়াইলের লোহাগড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌরসভার সভা কক্ষে লোহাগড়া পৌর প্রশাসক সুস্মিতা সাহা প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন। 

বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ৪ কোটি ৯৩  লাখ ৪০ হাজার ৮০১ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ১৮৯  টাকা। এ ছাড়া রাজস্ব টাকায় উন্নয়ন হিসাব (এডিপি) ৬ কোটি ৮০ লাখ টাকা, উন্নয়ন হিসাব (প্রকল্প) ৪০ কোটি ৫০ লাখ টাকা। 

লোহাগড়া পৌর প্রশাসক সুস্মিতা সাহা বলেন, ২০২৬-২৭ অর্থবছরে লোহাগড়া পৌরসভার জন্য মোট  কোটি ৫২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৮০১ টাকা বাজেট ধরা হয়েছে।

তিনি আরো বলেন, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরো ত্বরান্বিত হবে।

প্রস্তাবিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তফিকুল আলম, হিসাব রক্ষক উজ্জ্বল কান্তি সরকার, প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইয়েদুল্লাহ হিমেল প্রমুখ।


  বিষয়:   লোহাগড়া পৌরসভা  বাজেট ঘোষণা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: