বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৫৪১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পৌরসভা মিলনায়তনে সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মাসুমা বেগম।
প্রস্তাবিত বাজেটে ৫ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৩৮০ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবু রায়হান মণ্ডল, উপসহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল হক বেলাল, বর্তমান অধ্যক্ষ বাবুল হোসেন, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দীক, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।