চকরিয়ায় জিপন সেবা চালুর দাবিতে মন্ত্রীর কাছে আবেদন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর জিপন (GPON) সেবা চালুর দাবিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

2026-06-30T15:44:40+00:00
2026-06-30T15:44:40+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
চকরিয়ায় জিপন সেবা চালুর দাবিতে মন্ত্রীর কাছে আবেদন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৪৪ পিএম 
ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর জিপন (GPON) সেবা চালুর দাবিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, সরকারি-বেসরকারি সেবা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ চকরিয়া উপজেলা সদরে এখনও বিটিসিএলের আধুনিক ফাইবার অপটিকভিত্তিক জিপন সেবা চালু হয়নি। ফলে এলাকাবাসী উন্নতমানের ব্রডব্যান্ড ও ল্যান্ডফোন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

আবেদনকারী জানান, উপজেলা সদরে বিটিসিএলের জিপন সেবা চালু হলে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্নতমানের ইন্টারনেট সুবিধা পাবেন। একই সঙ্গে ডিজিটাল সেবার প্রসার ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত চকরিয়া উপজেলা সদরে বিটিসিএলের জিপন (GPON) সেবা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী এবং চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব হায়দার আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবেদনকারী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: