কেরানীগঞ্জে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার ও কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভোরের ডাক ডেস্ক

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

2026-06-30T14:03:51+00:00
2026-06-30T14:03:51+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার ও কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:০৩ পিএম 
ছবি ভোরের ডাক
ঢাকার কেরানীগঞ্জে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের (স্টেকহোল্ডার) যৌথ ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) STIRC প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সচিব মিজ শ্রাবস্তী রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকার বা কোনো একক প্রতিষ্ঠান একা সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবে না। এটি একটি সম্মিলিত দায়িত্ব। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের পাশাপাশি উৎপাদক, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক ও ভোক্তাসহ সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেমিনারে সেই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বাস্তব চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা। আলোচনায় বক্তারা বলেন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল ইসলাম এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী মেহেরুন। তাঁরা খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্কুলভিত্তিক কুইজ ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: