জয়ন্তের রক্তের দাগ না শুকাতেই শৈলকুপায় ঝরল আরেক কিশোরের প্রাণ

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

সারাদেশ

পাঁচ দিন আগের জয়ন্তের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তীর্থ বিশ্বাস (১৬) নামের আরেক

2026-06-29T20:25:17+00:00
2026-06-29T20:25:17+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
জয়ন্তের রক্তের দাগ না শুকাতেই শৈলকুপায় ঝরল আরেক কিশোরের প্রাণ
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:২৫ পিএম 
সংগৃহীত ছবি
পাঁচ দিন আগের জয়ন্তের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তীর্থ বিশ্বাস (১৬) নামের আরেক স্কুলশিক্ষার্থীর। সোমবার (২৬ জুন) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই সরকারি কলেজের সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। সে এ বছর ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে বাবার কাছে জেদ ধরে মোটরসাইকেলটি কিনেছিল তীর্থ। আজ দুপুরে সেই বাইক নিয়ে ঝিনাইদহ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক পিকআপ গাড়িটি আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন শৈলকুপার রঘুনন্দনপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় জয়ন্ত নামে এক কিশোরের মৃত্যু হয়েছিল। সপ্তাহ না ঘুরতেই একই উপজেলায় আবার এমন ট্র্যাজেডিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: