চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অর্থ কমিটির ৬৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সুত্রধর এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।
বহিঃসদস্য হিসেবে অনলাইনে সভায় অংশ নেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর উপসচিব কাজী নুরুল ইসলাম।
এ ছাড়া সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চুয়েটের কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।