ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ড. রাসেল মাহমুদ জুয়েল

ভোরের ডাক রিপোর্ট

শিক্ষা

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (BiSAC) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. রাসেল মাহমুদ জুয়েল ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে ডক্টর

2026-06-28T14:14:43+00:00
2026-06-28T14:14:43+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
শিক্ষা
ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ড. রাসেল মাহমুদ জুয়েল
ভোরের ডাক রিপোর্ট
রোববার, ২৮ জুন, ২০২৬, ২:১৪ পিএম 
ছবি: ভোরের ডাক
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (BiSAC) প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. রাসেল মাহমুদ জুয়েল ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (DBA) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি, প্রায় ৯৬টি দেশের ৬৬১ জন স্নাতকের মধ্য থেকে তিনি এ বছরের অত্যন্ত মর্যাদাপূর্ণ ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. অ্যান্থনি লি কয়েক মিনিট ধরে ড. জুয়েলের শিক্ষাগত সাফল্য, গবেষণায় অবদান, নেতৃত্বের গুণাবলি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি ব্যাখ্যা করেন, কেন ড. জুয়েলকে এই সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. জুয়েল বলেন, ‘আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। অনুভূতিটা ছিল ভাষায় প্রকাশের অতীত।’

তিনি আরও একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা শেয়ার করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে তাকে গ্রিন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বিস্ময়ের সঙ্গে দেখেন, বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও শিক্ষকরা—যাদের সঙ্গে একসময় দেখা করার জন্য তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো—তার কাছে এসে বলছেন, ‘আপনার সঙ্গে কি একটি সেলফি তুলতে পারি?’ একজনের পর আরেকজন একই অনুরোধ করতে থাকেন। তখনই তিনি উপলব্ধি করেন যে, দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠা সত্যিই অর্থবহ সাফল্যে রূপ নিয়েছে।

ড. জুয়েলের যাত্রা শুরু হয় বাংলাদেশের চাঁদপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে। শৈশবে তিনি খালি পায়ে স্কুলে যেতেন এবং তাদের পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় জীবনযাপন করত। প্রতিকূলতা সত্ত্বেও তিনি বাংলাদেশে তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ কাস্টমসে আট বছর দায়িত্ব পালন করার পর ২০২২ সালে তিনি গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ডক্টরাল অধ্যয়নের সময় তিনি স্টুডেন্ট অ্যাম্বাসেডর ও পিয়ার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তার গবেষণার ফলস্বরূপ সরকারি খাতে, বিশেষ করে কাস্টমস ব্যবস্থাপনায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গ্রহণের জন্য একটি উদ্ভাবনী থ্রি-লেয়ার পারসেপশন মডেল উদ্ভাবিত হয়।

বাইস্যাকের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি হিসেবে ড. জুয়েল ক্যালিফোর্নিয়ার ৩৮টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করেন। বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ারে সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (BUFLA) অর্থ সম্পাদক এবং সিটি অব লস অ্যাঞ্জেলেসের উইলশায়ার-কোরিয়াটাউন নেবারহুড কাউন্সিসের রিপ্রেজেন্টেটিভ-অ্যাট-লার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ৪০তম FOBANA লস অ্যাঞ্জেলেস কনভেনশনের ইয়ুথ ফোরামের চেয়ার হিসেবে যুব নেতৃত্ব, সাংস্কৃতিক ঐক্য এবং কমিউনিটি সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছেন।

ড. জুয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, বিজনেস ইন্টেলিজেন্স, জনস্বাস্থ্য এবং ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে ১৬টি পিয়ার-রিভিউড গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার প্রকাশনাগুলো ৩৭০টিরও বেশি বার উদ্ধৃত (Citation) হয়েছে, যা তাকে একজন উদীয়মান আন্তর্জাতিক গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার আন্তঃবিষয়ক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সমাধান বিশ্বজুড়ে গবেষক ও পেশাজীবীদের প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে।

ড. জুয়েল তার এই সাফল্যের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে তার প্রয়াত বাবা-মাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যাদের স্বপ্ন ও ত্যাগ আজও তাকে অনুপ্রাণিত করে। তিনি ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ক্রিস্টিনা এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর টেইলরের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান, যাদের দিকনির্দেশনা তাকে একজন রূপান্তরমূলক নেতা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

এ ছাড়া তিনি তার ডিসার্টেশন চেয়ার ড. স্যামুয়েল হার্নান্দেজসহ ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটির সকল শিক্ষক, প্রশাসক ও কর্মচারীর প্রতি তাদের অমূল্য সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বোপরি, তিনি তার সহধর্মিণী এবং এক বছর বয়সী পুত্রের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান, যাদের অকুণ্ঠ ভালোবাসা, ধৈর্য ও নিরন্তর অনুপ্রেরণা তার এই দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় শক্তি ছিল।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: