শিক্ষকদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে এআই কর্মশালা

বাকৃবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী প্রশিক্ষণ

2026-06-28T15:17:47+00:00
2026-06-28T15:17:47+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
শিক্ষা
শিক্ষকদের দক্ষতা বাড়াতে বাকৃবিতে এআই কর্মশালা
বাকৃবি প্রতিনিধি
রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:১৭ পিএম 
ছবি ভোরের ডাক
শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে 'পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার' শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের জন্য এ ধরনের কর্মশালা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী বছর কর্মশালার পরিধি আরও বাড়িয়ে সিনিয়র শিক্ষকদের পাশাপাশি জুনিয়র শিক্ষকদেরও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা যেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। আমারও এখানে শেখার অনেক কিছু রয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহারে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও জ্ঞানচর্চা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকেই নিজে কাজ না করে অ্যাসাইনমেন্ট তৈরিতে এআইয়ের ওপর অতিমাত্রায় নির্ভর করছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক, নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান পাঠদান ও গবেষণায় কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি আশা করি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: