৪৭তম বিসিএস চূড়ান্ত ফল : ক্যাডারে ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

অনলাইন ডেস্ক

শিক্ষা

জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তবে নির্ধারিত সময়ের আগেই সব আনুষ্ঠানিকতা

2026-06-28T18:15:17+00:00
2026-06-28T18:15:17+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
শিক্ষা
৪৭তম বিসিএস চূড়ান্ত ফল : ক্যাডারে ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত
অনলাইন ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:১৫ পিএম 
সংগৃহীত ছবি
জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তবে নির্ধারিত সময়ের আগেই সব আনুষ্ঠানিকতা শেষ করে রবিবার (২৮ জুন) ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছিল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে কমিশন।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

এদিকে পিএসসি জানিয়েছে, নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কমিশন যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ তৈরি করেছে, তা সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে। এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে দেশজুড়ে পুরোপুরি কার্যকর করা হবে।



  বিষয়:   ৪৭তম বিসিএস  চূড়ান্ত ফল 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: