চুয়েটের ইউআরপি বিভাগের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন

চুয়েট প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৪ ব্যাচের নবীন

2026-06-26T15:30:46+00:00
2026-06-26T15:30:46+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
শিক্ষা
চুয়েটের ইউআরপি বিভাগের বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন
চুয়েট প্রতিনিধি
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৩০ পিএম 
চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৪ ব্যাচের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াসহ অতিথিবৃন্দ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৫ এর প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইউআরপি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দেবাশীষ রায় রাজা এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রশীদ লোপা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরপি বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী কৌশিক কাব্য ও ইসরাত জাহান বুশরা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে আন্তরিকতা, সৃজনশীলতা ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: