বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টায় ‘আলু, আম ও সবজি রপ্তানিকারকদের সক্ষমতা বৃদ্ধি, দল গঠন ও রপ্তানি উন্নয়ন’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. পূর্ণিমা দে। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গবেষণা সেলের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
তিনি তাঁর বক্তব্যে দেশের উন্নতমানের কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ আরও সম্প্রসারণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক এবং বিএডিসি গবেষণা সেলের প্রধান সমন্বয়ক ড. মো. নাজমুল আলম।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২৫ জন রপ্তানিকারক অংশগ্রহণ করছেন।