জুলাই গণ-অভ্যুত্থান ইস্যুতে ঢাবির চার শিক্ষক সাময়িক বরখাস্ত
শিক্ষা
জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে শিক্ষকদের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের জেরে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের সময় শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা
জুলাই গণ-অভ্যুত্থান ইস্যুতে ঢাবির চার শিক্ষক সাময়িক বরখাস্ত
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৪৫ এএম
সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে শিক্ষকদের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের জেরে অবশেষে প্রশাসনিক পদক্ষেপ নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের সময় শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়া, হুমকি প্রদানসহ নানা অভিযোগে চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।
সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া। এ ছাড়াও একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুয়ায়ী একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮