নাটোরের সিংড়া উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
সভায় বর্তমান বিদ্যুৎ সংকট, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সিদ্দিকুর রহমান।
এছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খান এবং স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সিংড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।