চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের চকরিয়ার বরইতলী প্রবেশমুখে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।রোববার (২৮ জুন)

2026-06-28T12:19:59+00:00
2026-06-28T12:19:59+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:১৯ পিএম 
ছবি: ভোরের ডাক
কক্সবাজারের চকরিয়ার বরইতলী প্রবেশমুখে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে মোহাজেরপাড়া প্রবেশমুখে আমিন্নার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা ও মৃত কালামের ছেলে। দুর্ঘটনায় একই এলাকার সাহেদ (মৃত কালামের ছোট ছেলে) ও রাসেল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের দাবি, সড়কের পাশে লাকড়ির স্তুপ করে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যাচ্ছিল না। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।



  বিষয়:   কক্সবাজার  সড়ক দুর্ঘটনা  নিহত  আহত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: