মাধবপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় অনুপ্রবেশ ব্যর্থ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিপাড়া চা বাগান সংলগ্ন সীমান্তে ৮২ মেইন পিলার এলাকা দিয়ে গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের

2026-06-27T14:09:40+00:00
2026-06-27T14:09:40+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
সারাদেশ
মাধবপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় অনুপ্রবেশ ব্যর্থ
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিপাড়া চা বাগান সংলগ্ন সীমান্তে ৮২ মেইন পিলার এলাকা দিয়ে গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের (পুশইন)'র চেষ্টা প্রতিহত করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। 

এ সময় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণেরও সক্রিয় ভূমিকা পালন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তেলিপাড়া চা বাগান সংলগ্ন ১৮ নম্বর সীমান্ত এলাকার ৮২নম্বর সীমান্ত পিলারের কাছে ৯জন ব্যক্তি ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। 

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় অবস্থান নেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন। পরে বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে অনুপ্রবেশকারীরা সীমান্ত এলাকা থেকে সরে যায় বলে স্থানীয়রা জানান। 

হবিগঞ্জ ব্যাটালিয়নের(৫৫ বিজিবির) অধিনায়ক তানজিলুর রহমান জানান-শুক্রবার গভীর রাতে ওই এলাকা দিয়ে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি এবং জনসাধারণ জোর তৎপরায় তা প্রতিহত করা সম্ভব হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির চলমান তৎপরতার প্রশংসা করেন এবং সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: