রাজধানীতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা

ভোরের ডাক রিপোর্ট

রাজধানী

পাহাড়ের অর্গানিক ফল, কৃষি ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে নগরবাসীর কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা

2026-06-25T16:18:59+00:00
2026-06-25T16:18:59+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা
ভোরের ডাক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:১৮ পিএম 
ফাইল ছবি
পাহাড়ের অর্গানিক ফল, কৃষি ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে নগরবাসীর কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

আগামী ২৭ জুন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।

মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার মোট ৩০টি স্টল অংশ নেবে। দর্শনার্থীরা সেখানে আম, আনারস, কাঁঠাল, কলাসহ বিভিন্ন মৌসুমি ফলের পাশাপাশি রক্তফল (রসকো), রাম্বুটান ও বুনোবেলের মতো দুর্লভ পাহাড়ি ফলের সমাহার দেখতে ও কিনতে পারবেন।

এছাড়া মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং কোমর তাঁতের বুনন সম্পর্কে জানার সুযোগ থাকবে। আয়োজকরা মনে করছেন, এ মেলা প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফলের বাজার সম্প্রসারণ, ভোক্তা ও উৎপাদকের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং পাহাড়ি কৃষিপণ্যের প্রতি জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় তিন পার্বত্য জেলা থেকে আগত নৃ-গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করবেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীদের নিরাপত্তা ও মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার স্থাপন এবং জাতীয় দৈনিক ও টেলিভিশন স্ক্রলে প্রচারণার ব্যবস্থাও করা হয়েছে।

আগামী ২৭ থেকে ২৯ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। পাহাড়ি ফল ও সংস্কৃতির এই উৎসবে অংশ নিতে নগরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।


  বিষয়:   রাজধানী  পাহাড়ি ফল মেলা 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: