রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা উত্তরের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

আগামী ২৮ জুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন)

2026-06-25T15:25:40+00:00
2026-06-25T15:25:40+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
রাজধানী
রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা উত্তরের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:২৫ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২৮ জুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের দিন ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ৫৪টি স্থায়ী ও ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক। এছাড়া মাঠ পর্যায়ে তদারকির জন্য ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

ডিএনসিসি জানিয়েছে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানরত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে চারটি অ্যাম্বুলেন্স পরিচালনা করা হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন এসব মোবাইল সেবার মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

এদিকে কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: