আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা

অনলাইন ডেস্ক

রাজধানী

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিল নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে তিন দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি

2026-06-24T15:00:29+00:00
2026-06-24T15:00:29+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজধানী
আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা
অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:০০ পিএম 
তাজিয়া মিছিল নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে তিন দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিল নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে তিন দিনের বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ। এ সময়ে লালবাগ ও আশপাশের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

ডিএমপি জানায়, বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত হোসেনি দালান ইমামবাড়া কেন্দ্রিক কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত থাকবে। মিছিলটি হোসেনি দালান মোড়, বকশীবাজার, উমেশ দত্ত রোড, কারা সদর দফতর সংলগ্ন সড়ক, চকবাজার, বেগমবাজার, নাজিমুদ্দিন রোড ও চাঁনখারপুল হয়ে পুনরায় হোসেনি দালানে ফিরে আসবে।

এছাড়া বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এদিনের মিছিল হোসেনি দালান, চাঁনখারপুল, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার এলাকা, চকবাজার ও বকশীবাজার হয়ে নির্ধারিত রুটে চলাচল করবে।

অন্যদিকে শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত আরও বিস্তৃত এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর থাকবে। মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, আজিমপুর, নিউমার্কেট, ঢাকা কলেজ, সাইন্স ল্যাব, ধানমন্ডি ২ নম্বর সড়ক, সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) এলাকায় গিয়ে শেষ হবে।

ডিএমপি জানিয়েছে, মিছিল চলাকালে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে। তাই নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কথা বিবেচনায় নিয়ে এই বিশেষ ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: