ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২,৩২৩ মামলা, শীর্ষে মিরপুর

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের

2026-06-24T15:16:01+00:00
2026-06-24T15:16:01+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজধানী
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২,৩২৩ মামলা, শীর্ষে মিরপুর
অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:১৬ পিএম 
ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৪৭৯টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে। সবচেয়ে বেশি ৫১২টি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে।

বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যানে দেখা যায়, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৫১২টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬২টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৪২টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬৯টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৬টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি মামলা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন বাস্তবায়ন ও সড়ক ব্যবস্থাপনা কার্যকর রাখতে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: