বিরোধীদলীয় নেতার সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার

রাজধানী

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের (এমপি) সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলির সৌজন্য

2026-06-23T16:46:39+00:00
2026-06-23T16:46:39+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজধানী
বিরোধীদলীয় নেতার সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৪৬ পিএম 
ছবি: ভোরের ডাক
বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের (এমপি) সাথে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জামায়াতের প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।

বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেন। 

এ ছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতে সরকার, বিরোধীদল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা মান্যবর রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ নানা ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান। 

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান (এমপি) এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: