রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৩২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২৩ জুন) নগরীর বিভিন্ন সড়কে পরিচালিত এ অভিযানে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের দায়ে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১১টি মামলা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৫১২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৪২টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ৪৭৯টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৫টি যানবাহন রেকার করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।