ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারী এনজিও মালিক নাসির উদ্দিনের শাস্তির দাবিতে মানববন্ধন

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি

2026-06-25T14:19:41+00:00
2026-06-25T14:19:41+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
ঘিওরে কোটি টাকা আত্মসাৎকারী এনজিও মালিক নাসির উদ্দিনের শাস্তির দাবিতে মানববন্ধন
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও প্রতারিত সাধারণ গ্রাহকদের সঞ্চিত টাকা ফেরত এবং অভিযুক্ত এনজিও মালিকের সর্বোচ্চ শাস্তির দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ) সকালে উপজেলার মৌহালী বাজার এলাকায় ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর সর্বস্তরের ক্ষতিগ্রস্ত গ্রাহকবৃন্দের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নিয়ে তাদের কষ্টের টাকা ফেরত পাওয়ার আকুতি জানান এবং প্রতারক নাসির উদ্দিনের গ্রেফতার দাবী করে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, মৌহালী গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে এবং গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার মালিক মোঃ নাসির উদ্দিন এলাকার সরল-সোজা ও অসহায় মানুষদের অধিক মুনাফা এবং সহজ ঋণের লোভ দেখিয়ে কোটি টাকা আমানত সংগ্রহ করেন। পরবর্তীতে গ্রাহকরা তাদের লভ্যাংশ এবং মূল টাকা ফেরত চাইতে গেলে তিনি নানা রকম টালবাহানা শুরু করেন। তিনি বিভিন্ন সময় ঋণ দেওয়ার নাম করে অসহায় নারীদের সাথেও প্রতারণা করেছেন।

প্রতারণার শিকার স্থানীয় একাধিক ভুক্তভোগী তাদের দুঃখের কথা তুলে ধরেন। মানববন্ধনে উপস্থিত অন্যতম ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন:ঈসমাই হোসেন (গ্রাম: মৌহালী)জিল্লাল (গ্রাম: সরাসিন)নাজমুল (গ্রাম: মৌহালী) আজিজ (গ্রাম: কলিয়া) বাছাদুর (গ্রাম: সারাসিন)।

ভুক্তভোগী ঈসমাই হোসেন ও জিল্লাল আক্ষেপ করে বলেন, "আমরা দিনমজুর ও সাধারণ মানুষ। আমাদের কষ্টের জমানো টাকা তাহাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন বিশ্বাসের সুযোগ নিয়ে হাতিয়ে নিয়েছে। এখন টাকা চাইতে গেলে আমাদের বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমরা আমাদের আসল টাকা ফেরত চাই এবং এই প্রতারকের সর্বোচ্চ শাস্তি চাই।

মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত এই ঠকবাজ ও টাকা আত্মসাৎকারী নাসির উদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 

এই প্রতারকের হাত থেকে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা উদ্ধার করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পুরো এলাকাবাসী।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: