লালপুরে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই

2026-06-24T19:25:52+00:00
2026-06-24T19:25:52+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
লালপুরে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত
লালপুর (নাটোর) প্রতিনিধি
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:২৫ পিএম 
ছবি ভোরের ডাক
নাটোরের লালপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবস্থিত শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই আশ্রমের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে আশ্রমের পুকুরে পবিত্র স্নান, ধর্মীয় আলোচনা সভা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বগুড়া, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্ত অংশ নেন।

আগত ভক্তরা জানান, শত বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এ গঙ্গাস্নান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এটি ভক্তদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে।

আশ্রম পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, “শতবর্ষের ঐতিহ্যবাহী এ আশ্রমে আয়োজিত গঙ্গাস্নান এখন ভক্তদের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে।”

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভক্ত ও আয়োজকরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: