বিচার নিশ্চিত না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

রাজনীতি

জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত গুম-খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির

2026-06-23T19:53:25+00:00
2026-06-23T19:53:25+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
বিচার নিশ্চিত না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই হত্যাকাণ্ড, শাপলা চত্বর, পিলখানা হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত গুম-খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এসব ঘটনার বিচার নিশ্চিত করা না হলে বর্তমান সরকার পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচার দাবি’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ অতীতের সব গুম-খুন ও আলোচিত হত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে জনগণ তা মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে দলটিকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করেন।

বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, সরকার গঠনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। তিনি বর্তমান চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি করে বলেন, বিচার কার্যক্রম এগিয়ে নিতে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কার্যক্রম নিয়েও সমালোচনা করেন এবং তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তোলেন।

সমাবেশে জামায়াত, খেলাফত মজলিস, এবি পার্টি, এলডিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতা বক্তব্য দেন। বক্তারা অতীতের আলোচিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: