হবিগঞ্জে কৃষক লীগ নেতা সালেহ গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মো. সালেহ চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের বাসিন্দা বুলবুল

2026-06-23T17:18:16+00:00
2026-06-23T17:19:09+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে কৃষক লীগ নেতা সালেহ গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৫:১৯ পিএম
ছবি ভোরের ডাক
হবিগঞ্জে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মো. সালেহ চৌধুরী হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের বাসিন্দা বুলবুল চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে তিনি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) রাত আনুমানিক ১টার দিকে হবিগঞ্জ শহরের ৩ নম্বর পুল পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।

স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর সালেহ চৌধুরী সৌদি আরবে চলে যান। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশে ফেরেন। রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় পুলিশ তাকে আটক করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ ও সংশ্লিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি বক্তব্যের অপেক্ষা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: