গুম-খুনের বিচার দাবিতে মঙ্গলবার ঢাকায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

অনলাইন ডেস্ক

রাজনীতি

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

2026-06-22T19:01:24+00:00
2026-06-22T19:02:44+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
রাজনীতি
গুম-খুনের বিচার দাবিতে মঙ্গলবার ঢাকায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৭:০২ পিএম
সংগৃহীত ছবি
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রাজধানীর বিজয়নগরে বিকেল ৫টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জোটটি।

সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি এখনও অব্যাহত রয়েছে। জুলাইয়ের গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি এবং বিচার প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। এর ফলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, নিষিদ্ধ কার্যক্রম পরিচালনাকারী আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের। সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে ১১ দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটছে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে ১১ দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশ থেকে গুম, খুন ও হামলার ঘটনার বিচার দাবির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে বলে জানান তিনি।

এদিকে, আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এসব কর্মসূচিতেও গুম-খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ জানানো হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: