নাসিরনগরে ফকিরদিয়ার একমাত্র সড়ক বেহাল, অনিয়মের অভিযোগ

সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের একমাত্র চলাচলের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য

2026-06-21T12:50:00+00:00
2026-06-21T12:50:00+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
নাসিরনগরে ফকিরদিয়ার একমাত্র সড়ক বেহাল, অনিয়মের অভিযোগ
সোহেল সরকার, ব্রাহ্মণবাড়িয়া
রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের একমাত্র চলাচলের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য প্রায় ৩০ লাখ টাকা বরাদ্দ হলেও কাজের দৃশ্যমান অগ্রগতি নেই।

সম্প্রতি সামাজিক সংগঠন তরী বাংলাদেশের সভাপতি এলাকা পরিদর্শনে গিয়ে সড়কটির করুণ অবস্থা প্রত্যক্ষ করেন। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নিচু এলাকা পানিতে তলিয়ে গেলে ছোট ডিঙি নৌকাই তাদের একমাত্র ভরসা। শুকনো মৌসুমে পায়ে হেঁটে চলাচল করতে হয়।

স্থানীয়দের দাবি, বরাদ্দকৃত অর্থের বিপরীতে নামমাত্র কিছু বালু ফেলে কাজ শেষ দেখানো হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

ফকিরদিয়া লঞ্চঘাট থেকে বিভিন্ন রুটে নৌকা ও ট্রলার চলাচল করে। এই ঘাট ব্যবহার করে লাখাই, অষ্টগ্রাম, বাজিতপুর, ইটনা ও মিঠামইনসহ আশপাশের এলাকায় যাতায়াত করা হয়।

এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার এবং বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: