ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত বহু

অনলাইন ডেস্ক

সারাদেশ

ঝিনাইদহের হরিণাকুন্ডেুতে পুকরের মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত

2026-06-20T20:58:37+00:00
2026-06-20T20:58:37+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত বহু
অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম 
সংগৃহীত ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডেুতে পুকরের মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. বজলুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের গ্রুপের লোকজনের মধ্য এই সংঘর্ষ হয়। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাকিবুল ইসলাম ওরফে ছটো (৪৭), ছানোয়ার হোসেন ছনো (৫৫), মিজান আলী (৪৫), বিভান আলী (২২), ঝন্টু মিয়া (৪৫), মতিয়ার রহমান (৫০), আক্তার মোল্লা (৩২), রাশিদুল ইসলাম (৩৫), বরকত মোল্লা (৪০), ফেন্টু মিয়া (৫০), মশিয়ার মেম্বার (৪২), গোলাপফার (৪৯), তজিবার মোল্লা (৬৫), কবির মন্ডল (৩০), রুবেল মন্ডল (৩২), কাবিল (৪০), তোতা মিয়া (৩৪), নুর আলী (৫৪) ও বাচ্চু মিয়া (৩২)। তাঁরা একই গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই গ্রামের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের দুটি গ্রুপ রয়েছে। বজলুর রহমানের ছোট ভাই রাকিবুল ইসলামের বোয়ালিয়া বিলের মাঠে একটি বড় পুকুর রয়েছে। গত বৃহস্পতিবার পুকুরের বড় বড় মাছ ভেসে তীরে এলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের গ্রুপের লোকজন সেই মাছ লুট করে নেয়।

এই ঘটনায় থানায় অভিযোগ দেন রাকিবুল ইসলাম। পরে শুক্রবার সকালে আবার পুকুর দেখতে গেলে রাকিবুল ইসলামের ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার জেরে শনিবার বজলুর রহমানের গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হন।

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন দাবি করেছেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।

ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান বলেন, তার ভাইয়ের পুকুরের মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষের লোকজন তার ভাইয়ের ওপর হামলা করে গুরুতর জখম করেছে। এই ঘটনায় আজ সকালে উভয় পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, ‘সামাজিক দ্বন্দ্ব নিয়ে গ্রামের দুই পক্ষের দুই দফা পাল্টাপাল্টি হামলায় ১৯ জন আহত হওয়ার তথ্য পেয়েছি। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিদর্শক অসিত কুমার রায়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: