খুলনায় জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনা বিভাগীয় শহরের সার্কিট হাউজ ময়দানে শনিবার (২০ জুন) দুপুর ২টায় জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। গণভোটের

2026-06-20T16:47:57+00:00
2026-06-20T16:47:57+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম 
ছবি ভোরের ডাক
খুলনা বিভাগীয় শহরের সার্কিট হাউজ ময়দানে শনিবার (২০ জুন) দুপুর ২টায় জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন দলীয় নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা এক জনসমুদ্রে রূপ নেয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সকালে খুলনায় পৌঁছালে খুলনা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা। ১১-দলীয় জোটের অন্যান্য নেতারাও একে একে খুলনায় পৌঁছান।

খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, বিভাগের ১০টি জেলা থেকে হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নিচ্ছেন। সার্কিট হাউজ ময়দান ও আশপাশের এলাকা সমাবেশস্থলে পরিণত হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ২৫০ থেকে ৩০০টি মাইক বসানো হয়েছে এবং যানবাহন নিয়ন্ত্রণে পৃথক স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। সমাবেশ বিকাল ৫টার মধ্যে শেষ হবে বলে তিনি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: