পাঁচবারের সাবেক এমপি হারুন-অর-রশীদকে শেষ শ্রদ্ধা, কাঁদল সবাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে এক মহীরুহের প্রস্থানে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির

2026-06-20T16:39:10+00:00
2026-06-20T16:39:10+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে এক মহীরুহের বিদায়
পাঁচবারের সাবেক এমপি হারুন-অর-রশীদকে শেষ শ্রদ্ধা, কাঁদল সবাই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম 
ছবি ভোরের ডাক
ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে এক মহীরুহের প্রস্থানে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে টানা পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব হারুন-অর-রশীদের শেষ বিদায়ে রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

জানাজার নামাজের আগে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও কর্মময় রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

তিনি বলেন, হারুন-অর-রশীদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম এ মান্নান, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ. হান্নানসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হারুন-অর-রশীদ ছিলেন একজন সৎ, দক্ষ ও জনবান্ধব রাজনীতিবিদ। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তাঁর অবদান ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে।

জানাজার নামাজ শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তৃতীয় ও শেষ জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম সদর উপজেলার নরসিংসার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মাঝে গভীর শোকের আবহ বিরাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: