কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে: ড. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ড. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে।

2026-06-20T15:34:42+00:00
2026-06-20T15:34:42+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে: ড. তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৩৪ পিএম 
ছবি ভোরের ডাক
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ড. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতা, আমানতদারিতা, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা, জনকল্যাণে আত্মনিয়োগ এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় আপোষহীন থাকতে হবে।

শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় ডলি রিসোর্টে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রামের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা নায়েবে আমীর কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমীররা।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: