ফেনীতে ৮০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

ফেনী সংবাদদাতা

সারাদেশ

ফেনীর পৌর মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মৎস্য

2026-06-20T14:26:52+00:00
2026-06-20T14:26:52+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
ফেনীতে ৮০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ
ফেনী সংবাদদাতা
শনিবার, ২০ জুন, ২০২৬, ২:২৬ পিএম 
সংগৃহীত ছবি
ফেনীর পৌর মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মৎস্য আড়ৎদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

জানা যায়, ফেনী পৌর মৎস্য আড়তে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অভিযোগের ভিত্তিতে জেলা মৎস্য অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ‘বাংলাদেশ ফিশিং’ নামে একটি মৎস্য আড়ৎ থেকে ৮০ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মিরাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মৎস্য আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়িগুলো বিনষ্ট করে মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: