মেহেরপুর সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী

অনলাইন ডেস্ক

সারাদেশ

মেহেরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

2026-06-19T15:25:37+00:00
2026-06-19T15:25:37+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ
মেহেরপুর সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও গ্রামবাসী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:২৫ পিএম 
ফাইল ছবি। সংগৃহীত
মেহেরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চারজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীরা। বর্তমানে ওই চার ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) কাঁটাতারের এপারে অবস্থান করছেন।

শুক্রবার (১৯ জুন) ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকায় ১১৬ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সীমান্তের শূন্যরেখার ওপারে এক পুরুষ ও তিন নারীকে দেখতে পান এলাকাবাসী। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিষয়টি নজরে আসে। বিজিবি দ্রুত কঠোর অবস্থান গ্রহণ করলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

খালপাড়া গ্রামের বাসিন্দারা জানান, সকালে সীমান্ত এলাকায় চারজনকে দেখতে পেয়ে তারা বিজিবিকে সহযোগিতা করেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা।

জানা গেছে, পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি সতর্ক অবস্থানে রয়েছেন। তবে আটকে থাকা চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যে স্থানে তারা অবস্থান করছেন, তার বিপরীতে ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “ভোরে মেহেরপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।”


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: