চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে

2026-06-18T20:51:24+00:00
2026-06-18T20:51:24+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ
চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:৫১ পিএম 
ছবি ভোরের ডাক
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক দেবনাথ এবং নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল।

ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মোঃ মাসুম, নবগ্রাম প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল মজুমদার, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম ও রিয়াজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ ঘর, পরিবার ও সমাজে সচেতন ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। সন্তানদের ধর্মীয় ও নৈতিক অনুশাসনে গড়ে তুলতে পারলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও তারা মত প্রকাশ করেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নবগ্রাম যুবসমাজ, প্রবাসী ও স্থানীয় সচেতন মানুষের উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এতে এলাকায় মাদক কার্যক্রম কিছুটা হ্রাস পেয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী মহলের বিরোধিতার কারণে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: