হোমনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় বড় বোনের কুলখানি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রূপ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ

2026-06-18T16:11:37+00:00
2026-06-18T16:11:37+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
হোমনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:১১ পিএম 
প্রতীকী ছবি
কুমিল্লার হোমনায় বড় বোনের কুলখানি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রূপ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দুইজনসহ মোট তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-হোমনা সড়কের সিনাইয়া এলাকায় বিএডিসি হিমাগার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসে নামার পর সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রূপ মিয়ার মৃত্যু হয়।

আহতদের মধ্যে হনুফা বেগম (৫০)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে এবং পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: