আমতলীতে পালিত কুকুরের কামড়ে ধরা পড়ল চোর

আমতলী (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে পালিত কুকুরের ধাওয়ায় ধরা পড়েছেন এক ব্যক্তি। কুকুরের এলোপাতাড়ি কামড়ে আহত হওয়ার পর তিনি

2026-06-18T15:11:21+00:00
2026-06-18T15:11:21+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
আমতলীতে পালিত কুকুরের কামড়ে ধরা পড়ল চোর
আমতলী (বরগুনা) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:১১ পিএম 
প্রতীকী ছবি
বরগুনার আমতলীতে গরু চুরি করতে গিয়ে পালিত কুকুরের ধাওয়ায় ধরা পড়েছেন এক ব্যক্তি। কুকুরের এলোপাতাড়ি কামড়ে আহত হওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গৃহকর্ত্রীর সহায়তায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (১৭ জুন) দিবাগত রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আহসানুল করিম নিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সোবাহান মৃধা (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক আহসানুল করিম নিয়াজ চাকরির কারণে ঢাকায় থাকেন। তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে বসবাস করেন। অভিযোগ রয়েছে, সোবাহান মৃধা দীর্ঘদিন ধরে ওই বাড়ির পুকুরের মাছসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিলেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল।

চুরির উপদ্রব থেকে রক্ষা পেতে নিয়াজের পরিবার একটি কুকুর লালন-পালন করে। বুধবার গভীর রাতে গরু চুরির উদ্দেশ্যে সোবাহান মৃধা গোয়ালঘরে প্রবেশ করলে কুকুরটি তাকে টের পেয়ে ধাওয়া করে এবং কামড়ে গুরুতর আহত করে। এতে তিনি ঘটনাস্থলেই কাবু হয়ে পড়েন।

গৃহকর্ত্রী সুখি বেগম বলেন, সোবাহান গরু চুরি করতে গোয়ালঘরে ঢুকেছিল। আমার পালিত কুকুর তাকে ধাওয়া করে কামড়ে কাবু করে ফেলে। পরে আমি গিয়ে তাকে আটক করি এবং স্থানীয় লোকজনকে খবর দিই। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল চৌধুরী জানান, সোবাহান মৃধার শরীরে কুকুরের কামড়ের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: