কোমরে অস্ত্র থাকলেই শরীর গরম হয়ে যায়: কিশোর গ্যাং লিডার মুঞ্জুরুল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ

2026-06-17T16:41:17+00:00
2026-06-17T16:41:17+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সারাদেশ
কোমরে অস্ত্র থাকলেই শরীর গরম হয়ে যায়: কিশোর গ্যাং লিডার মুঞ্জুরুল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৪১ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটলেও আলোচিত কিশোর গ্যাং লিডার মুঞ্জুরুল এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটিকুমরুল গোলচত্বর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং মোটরসাইকেলে করে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে হামলা ও ভয়ভীতির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুঞ্জুরুলের একটি কথিত অডিও রেকর্ড ভাইরাল হয়। ওই রেকর্ডে তাকে বলতে শোনা যায়— কোমরে অস্ত্র থাকলেই সারা শরীর গরম হয়ে যায়, তাই হেফাজতে রেখেছি, ওখান থেকে নিয়ে আরেক জায়গায় রেখে দিবো।

একইসঙ্গে নারীদের ব্যবহার করে ‘হানিট্র্যাপ’ দিয়ে অর্থ আদায়ের মতো অপকর্মেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

এর আগেও আরেকটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে তাকে ওসিকে উদ্দেশ করে হুমকি দিতে শোনা যায়, ‘ওসিকে আসতে বল, ওসির চাকরি খেয়ে ফেলবো।’ এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, মুঞ্জুরুলের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একাধিক অভিযোগ থাকার পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় অপরাধপ্রবণতা আরও বেড়েছে বলে দাবি তাদের।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত মুঞ্জুরুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: