মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে: ডিসি মনিরা হক

ফেনী সংবাদদাতা

সারাদেশ

মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এতে যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের

2026-06-17T16:09:34+00:00
2026-06-17T16:13:29+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে: ডিসি মনিরা হক
ফেনী সংবাদদাতা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:০৯ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৪:১৩ পিএম
সংগৃহীত ছবি
মাদক পুরো দেশকে পঙ্গু করে দিচ্ছে, প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এতে যুবসমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও মাদকাসক্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। তাই মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

বুধবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মাদকবিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফেনী একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের ছড়াছড়ি বেশি। এ অবস্থায় সবাইকে মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করতে হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ কর্মী নজরুল বিন মাহমুদ।

এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনীস্থ বিজিবির সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, কোতোয়ালি থানার ইন্সপেক্টর সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক নাসির উদ্দীন আশরাফী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়াসহ বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: