বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাল রাজনগরবাসী

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

সারাদেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেটে

2026-06-17T15:12:46+00:00
2026-06-17T15:13:19+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাল রাজনগরবাসী
রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:১২ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৩:১৩ পিএম
ছবি ভোরের ডাক
ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছানোর পর তিনি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। পথে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় শত শত মানুষ বৃষ্টির মধ্যেই সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এ কর্মসূচির আওতায় রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠান শেষে বিকেলে তিনি দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিএনপির নেতাদের সঙ্গে এক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: