খুলনায় শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

অনলাইন ডেস্ক

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী শনিবার (২০ জুন) খুলনায় বিভাগীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যজোট।

2026-06-17T15:05:28+00:00
2026-06-17T15:05:28+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
রাজনীতি
খুলনায় শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ
অনলাইন ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:০৫ পিএম 
খুলনায় শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী শনিবার (২০ জুন) খুলনায় বিভাগীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যজোট। বেলা ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে।

এদিকে বিভাগীয় সমাবেশ সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা দাবি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও চলমান নানা সংকট নিরসনের দাবিতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: