ধামরাইয়ে খাল পুনঃখননের পর দুই পাশে ৪ শতাধিক গাছের চারা রোপণ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইউপজেলায়পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উন্নয়ন নিশ্চিত করতে খাল পুনঃখননের পর খালের দুই তীরে ৪ শতাধিক গাছের চারা রোপণ

2026-06-17T14:37:30+00:00
2026-06-17T14:37:30+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে খাল পুনঃখননের পর দুই পাশে ৪ শতাধিক গাছের চারা রোপণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার ধামরাই উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি উন্নয়ন নিশ্চিত করতে খাল পুনঃখননের পর খালের দুই তীরে ৪ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ ও জলাধার সংস্কার কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ধামরাই উপজেলার বাড়ীগাঁও বাসাইল বিল থেকে বংশী নদীগামী ৩ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের দুই পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম, কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার, খাল খনন প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য মো. মহিউদ্দিন এবং বিএনপি নেতা মো. সোলাইমান ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের এবং দুই পাড়সহ ১০ মিটার প্রস্থের খাল পুনঃখনন করা হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা। এতে ২৬৮ জন উপকারভোগী ৪০ দিন কর্মসংস্থানের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রম আরও জোরদার হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: