গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক পড়ে জনভোগান্তি চরমে

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি সোমবার গভীর রাতে খাল থেকে

2026-06-16T21:02:57+00:00
2026-06-16T21:02:57+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক পড়ে জনভোগান্তি চরমে
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:০২ পিএম 
ছবি ভোরের ডাক

টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি সোমবার গভীর রাতে খাল থেকে তুলে নেওয়া হয়েছে।

তবে বেইলি ব্রিজের মেরামতের কাজ শুরু হলেও তা শেষ হতে আরও ২/৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ও দূরপাল্লার যাত্রীরা। এ ঘটনায় জনমনে ক্ষোভও বাড়ছে।

মেরামতকারী শ্রমিকরা জানান, মঙ্গলবারের মধ্যেই তারা ভাঙা ব্রিজটি খুলে ফেলতে পারেন। এরপর আগামীকাল থেকে পূর্বে সরিয়ে নেওয়া বেইলি ব্রিজটি পুনরায় স্থাপন করা হবে। তবে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, মেরামতকৃত ব্রিজটির ওপর অতিরিক্ত লোডের যানবাহন চলাচল করলে এটি আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ব্রিজটি মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। এই কয়েকদিন জনগণের যে ভোগান্তি হয়েছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন দ্রুতই স্বাভাবিক যান চলাচল শুরু হবে।

উল্লেখ্য, গত রোববার (১৪ জুন) সকালে পুরোনো ও ঝুঁকিপূর্ণ এই বেইলি ব্রিজটি দিয়ে বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও দুর্ঘটনার শিকার হয়।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: