গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ৬০

সারাদেশ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক লোকজন।মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঢাকা-খুলনা

2026-06-16T20:46:17+00:00
2026-06-16T20:47:01+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, হতাহত ৬০
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক লোকজন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় এবং ট্রাকের পিছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী আহত আহত হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে একজন বাসযাত্রী নিহত হ‌য়ে‌ছেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: