চারঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর চারঘাট পৌরসভা এর ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৫৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) সকালে

2026-06-16T18:32:58+00:00
2026-06-16T18:32:58+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
চারঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩২ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীর চারঘাট পৌরসভা এর ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৫৪ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

নতুন অর্থবছরের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরবাসীর ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়ে এ বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী হিসেবে প্রণয়ন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মজিবর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী রতন কুমার, মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাজেট ঘোষণাকে উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন পৌরবাসী। তাদের প্রত্যাশা, পরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে চারঘাট পৌরসভা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: