চাটখিলে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি ভূইয়া বাড়িতে এক বিধবার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১৬ জুন) ভোরে

2026-06-16T16:07:15+00:00
2026-06-16T16:07:15+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
চাটখিলে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:০৭ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি ভূইয়া বাড়িতে এক বিধবার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা মনোয়ারা বেগম (৫০) একই দিন সকালে দুইজনের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন। মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে একই বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে নাছির উদ্দিন (৩৫) ও আবদুল বাতেন (৩০) তার বসতঘর সংলগ্ন রান্নাঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলার ঘটনায় তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাটখিল প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগের কপি প্রদান করে মনোয়ারা বেগম বলেন, অভিযুক্তরা ঘর ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার সময় তিনি ও তার পুত্রবধূ বাধা দিলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে মারধরের চেষ্টা করা হয়। এতে প্রাণভয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে চাটখিল থানার ডিউটি অফিসার এএসআই জহির উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: