সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি

অনলাইন ডেস্ক

সারাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার আট কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। এর ফলে নগরীর পাঁচটি

2026-06-15T21:03:44+00:00
2026-06-15T21:03:44+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:০৩ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার আট কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। এর ফলে নগরীর পাঁচটি থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার বর্তমান ওসি শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে এবং চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি এবং মোজাম্মেল হককে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ডবলমুরিং থানার বিদায়ী ওসি জামাল উদ্দিন খান এবং খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিএমপির সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে সিএমপির ডিবি-দক্ষিণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: