টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল চট্টগ্রামে পৌঁছেছে। সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে ক্রিকেটার, কোচিং

2026-06-15T18:06:29+00:00
2026-06-15T18:06:29+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:০৬ পিএম 
ছবি ভোরের ডাক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল চট্টগ্রামে পৌঁছেছে। সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের বহনকারী বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া দলের সদস্যদের নগরীর টিম হোটেল রেডিসন ব্লু বে ভিউতে নিয়ে যাওয়া হয়। দলের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও হোটেল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন—মিচেল মার্শ, জশ ইংলিস, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, ম্যাট রেনশ, কুপার কনলি, অলিভার পিক, অ্যারন হার্ডি, লিয়াম স্কট, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, টড মার্ফি, ম্যাট কুনেমান, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, নাথান এলিস ও নিখিল চৌধুরী।

সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। সেই হতাশা কাটিয়ে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: