ওয়াসা থেকে বহদ্দারহাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে

2026-06-15T17:24:17+00:00
2026-06-15T17:24:17+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম নগরের সড়কের আইল্যান্ডে গড়ে উঠেছে বসতি
ওয়াসা থেকে বহদ্দারহাট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:২৪ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। 

সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ও অস্থায়ী বাসস্থান উচ্ছেদ করা হয়।

এদিকে নগরের বিভিন্ন সড়কের আইল্যান্ডে কেউ কেউ অস্থায়ীভাবে বসতি গড়ে তুলেছেন। কাপড় ও মশারি টাঙিয়ে আড়াল তৈরি করে সেখানে দিন-রাত অবস্থান করতে দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থানে মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ডও চলছে। ফলে সন্ধ্যার পর পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।

অভিযান চলাকালে অবৈধ বাসস্থানগুলোতে বসবাসরত অধিকাংশ ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন না করার জন্য সতর্ক করা হয়েছে।

চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরের সৌন্দর্য রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানগুলো দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: