আবারও শ্রেষ্ঠ ‘ইউএনও’ নির্বাচিত হলেন মোঃ খাইরুল ইসলাম

ঠাকুরগাঁও সংবাদদাতা

সারাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর

2026-06-15T18:12:15+00:00
2026-06-15T18:12:15+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
আবারও শ্রেষ্ঠ ‘ইউএনও’ নির্বাচিত হলেন মোঃ খাইরুল ইসলাম
ঠাকুরগাঁও সংবাদদাতা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:১২ পিএম 
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সোমবার (১৫ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক তাঁর হাতে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সনদপত্র তুলে দেন।

জানা গেছে, সততা, নিষ্ঠা, দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনে তাঁর কর্মদক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ প্রশংসিত হয়েছে।

স্থানীয়দের মতে, মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে ভূল্লী ও রুহিয়া এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডও নতুন মাত্রা পাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এ অর্জনের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: